পোস্টগুলি

জুলাই, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সুখ সুদূরে – ( ১২ম) পর্ব | বাংলা উপন্যাস। মুহিতের বিদায় ও আরিফের নিঃসঙ্গতার গল্প

ছবি
Target Keywords : "মুহিত ও আরিফের সম্পর্ক", "বাবা ছেলের সম্পর্ক", "বাংলা গল্প সম্পর্ক", "সন্তান বিদায়", "মানবিক গল্প", "স্নেহ ও ত্যাগ" Meta Description (উদাহরণ) : “আরিফ ও মুহিতের আবেগঘন বিদায়ের গল্প। বাবা-ছেলের সম্পর্ক, ত্যাগ আর বাস্তবতার টানাপোড়েনের একটি মানবিক চিত্র। পড়ুন ১২তম পর্ব।” ১২ তম পর্ব: মুহিতের বিদায় ও আরিফের নিঃসঙ্গতা যখন থেকে বনানীতে ফোন করার কথা শুনেছে, তখন থেকেই মুহিত স্তব্ধ হয়ে বসে আছে। একটি শব্দও করছে না। একইভাবে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বারান্দায় বসে কাটিয়েছে। সে অভিমানভরা চোখে আড়াআড়ি বাবার দিকে তাকায়। তার সেই কাতর দৃষ্টিতে আরিফের হৃদয়ে রক্তক্ষরণ হয়, তবু একমনে ছেলের কাপড় গুছিয়ে যায়। যেন মুহিতের এই চাহনিতে তার কিছুই যায় আসে না। বরং শুনিয়ে শুনিয়ে বকতে থাকে— “এত বড় ছেলে হয়েছিস, ভালো-মন্দ বোঝে না? ভালো থাকবি, সেটা তোর ভালো লাগে না! ঐ বাড়িতে যেতে তোর সমস্যা কোথায়?” রুটির মোড়ক খুলে প্লেটে রাখে, মুহিতের সামনে এগিয়ে দিয়ে বলে, “যা, হাত ধুয়ে আয়।” মুহিত ছোট ছোট পায়ে বেসিনের দিকে এগিয়ে যায়। তার নিষ্পাপ চলন দেখে আর...

সুখ সুদূরে – ( ১১ম) পর্ব | বাংলা উপন্যাস। আরিফের জীবনের সংকট, মুহিতের বিচ্ছিন্নতা ও পরিবারে ফিরে আসার গল্প"

ছবি
  ✅ Meta Description (মেটা বিবরণ): আর্থিক দুঃসময়, একাকিত্ব ও পিতৃত্বের চাপে ভেঙে পড়া আরিফের গল্প—১১তম পর্বে উঠে এসেছে মুহিতের মায়ের অভাব, আরিফের আত্মসংযম এবং আফরোজা বানুর প্রস্তুতির আবেগঘন চিত্র। একটি পরিবারের ভাঙাগড়ার অন্তরালের কাহিনি। ✅ SEO Keywords (মূল কীওয়ার্ড): আরিফের জীবন সংগ্রাম ,মুহিতের মায়ের অভাব. পরিবার বিচ্ছেদ গল্প ১১ তম পর্ব দিন পরিক্রমায় আরিফের অবস্থা জটিল হয়ে পড়ল। হাতে টাকা পয়সা নেই সে পুরোনো কথা। এখন ধারও পাচ্ছে না। নতুন করে ধার চাইতেও তার লজ্জা হয়। ক্ষুধা নিবারণের জন্য হাতের মোবাইল সেটটি বিক্রি করে দিয়েছে। ফলে পৃথিবী তার হাতের মুঠো থেকে বেরিয়ে যায় পুরোনো দিনের মত। এতে তার বিশেষ কোন ক্ষতি নেই। একমাত্র আফরোজা বানু ছাড়া আর কারো ফোন আসে না তার কাছে। মোবাইল বিক্রি করায় আফরোজা বানু পড়েছেন মহাবিপদে। নিয়মিত তিনি আরিফ আর মুহিতের সাথে কথা বলতেন। প্রতিবারের ফোনের শেষ কথা হতো মুহিতকে আমাদের এখানে দিয়ে দাও। মোবাইল বিক্রির পর সে কথা বলতে পারছেন না। তিনি উদ্বিগ্ন হয়ে রহমান সাহেবের সামনে এসে বললেন, কী হলো বলো তো! কদিন যাবত আরিফের সাথে যোগাযোগ করতে পারছি না। মোবাইলটা সুইচ ...

সুখ সুদূরে – ( ১০ম) পর্ব | বাংলা উপন্যাস। আর্থিক সংগ্রামের বাস্তবধর্মী আবেগঘন পারিবারিক কাহিনি

ছবি
🟨  SEO কিওয়ার্ড যুক্ত বিষয়বস্তু: বাংলা  উপন্যাস।, পিতা-পুত্র সম্পর্ক, মায়ের অভাব, আর্থিক সংগ্রাম, বাস্তবধর্মী গল্প, আবেগঘন পারিবারিক কাহিনি সুখ সুদূরে – ( ১০ম) পর্ব  ইতোমধ্যে দুই মাসের বাড়িভাড়া বাকি পড়ে গেছে। তৃতীয় মাসটাও প্রায় শেষের পথে। দুদিন আগে বাড়িওয়ালা এসে তাগাদা দিয়ে গেছেন। কখন যে তিনি শেষবার এসেছিলেন, আরিফ বা মুহিত—দুজনের কেউই মনে করতে পারে না। এসেই এমনভাবে ফ্ল্যাটের চারপাশে চোখ বোলাতে লাগলেন যেন রঙচঙে দৃষ্টিতে ঘরটাই পরখ করছেন। দেয়ালের দিকে তাকিয়ে বললেন, “অনেকদিন রং করা হয়নি বুঝি?” আরিফ শান্ত গলায় বলল, “খুব খারাপ হলে জানাতাম।” বাড়িওয়ালা মুচকি হেসে বললেন, “সংকোচ করবেন না। আপনার বলায় আমারই তো লাভ। যত্ন ছাড়া গাভীও কী দুধ দেয়?” আসলে রং করার কোনো প্রয়োজন নেই। তিন বছর আগে রং করা হয়েছে, এখনো তা চকচক করছে। মূলত ভাড়া চাইতেই এসেছেন তিনি। অথচ পানি পড়া কমে যাওয়ার সমস্যার কথা মাসের পর মাস জানালেও কিছু হয়নি। আরিফের অনুরোধে তিনি বসতে বসতে বললেন, “আগে তো মাসে একবার দেখা হতো। এবার ভাবলাম অনেকদিন হয়ে গেছে, সমস্যা কিছু আছে কি না দেখে যাই। আপনি আবার কিছু মনে করেননি তো?” “আপনার ...

সুখ সুদূরে – ( ৯ম) পর্ব | বাংলা উপন্যাস। সম্পর্ক, বেকারত্ব ও সমাজ বাস্তবতার এক নিটোল ছবি

ছবি
  Meta Description (বাংলা ও ইংরেজিতে): বাংলা গল্প “সুখ সুদূরে”–এর ৯ম পর্বে উঠে এসেছে বাবার চোখে দেখা শহর, এক শিশুর মায়া, এবং সম্পর্কের জটিলতা। শাওন-শর্মির সংলাপে প্রেম, বিয়ে ও সামাজিক মোহের দ্বন্দ্ব স্পষ্ট। Explore part 9 of the Bengali story “Sukh Sudure,” where family, survival, and emotional ironies blend into a moving tale. 🔍 SEO Keywords: বাংলা গল্প, সুখ সুদূরে, বেকারত্ব, ঢাকার জীবন, বাংলা ফিকশন, বাংলা সাহিত্য, সামাজিক বাস্তবতা, সম্পর্কের টানাপোড়েন, গল্প সিরিজ, bangla golpo ৯ম পর্ব বিকেলবেলা বাবা-ছেলে ঘুরতে বের হলো। কিছুটা পথ রিক্সায় চড়ে তারপর কিছুটা পথ ফুটপাত ধরে পায়ে হেটে হাইকোর্টের সামনে হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকল। সে সময় মুহিতের হাত শক্ত করে ধরেছিল আরিফ। সকালবেলাই পরিকল্পনা করা হয়েছিল ঘুরতে বের হবে। কিন্তু কোথায় যাবে ঠিক করা ছিল না। রিক্সায় ওঠে মনে হলো স্বল্প সময়ের জন্য এ দিকটায় যাওয়াই ভালো। রিক্সায় আসতে আসতে ঢাকার শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সম্পর্কে মুহিতকে জ্ঞান দিতে দিতে এসেছে। ‘শিখা চিরন্তনের ’ পাশ দিয়ে যেতে আরিফ থেমে বলল, এখানে কী হয়েছিল জানিস? মুহিত ...

ওমর সানি: এক সুপারস্টারের উত্থান ও অবসানের গল্প

ছবি
            ছবির উৎস : ফেইসবুক  যার নাম শুনলেই আজকাল অনেকের মনে ভেসে ওঠে একজন বিতর্কপ্রবণ, অতি কথক মানুষের ছবি—তিনি ওমর সানি। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই বিদ্রুপের শিকার হন তিনি। কখনও তার অতিরঞ্জিত সংলাপ, কখনও বা বাম হাতের অতি ব্যবহার—সবই রসিকতা আর ট্রলের খোরাক হয়েছে বারবার। অভিনয় দক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে বহুবার। তারপরেও, অস্বীকার করা যাবে না যে তিনি ছিলেন ৯০ দশকের বাংলা চলচ্চিত্রের অন্যতম সুপারস্টার। আপনি হয়তো গাল বাঁকিয়ে তাচ্ছিল্যের হাসি হেসে বলবেন—"ক্লাসে একজন ছাত্রের রোল তো ১ হবেই!" কিন্তু না, এ রোল নম্বর তিনি অর্জন করেছিলেন যুদ্ধ করে—ইলিয়াস কাঞ্চন, জসিম, রুবেল, আলমগীর, মান্না কিংবা সালমান শাহের মতো বাঘা বাঘা তারকাদের সঙ্গে পাল্লা দিয়েই। তার মায়াবী চেহারা, স্টাইলিশ হেয়ার কাট আর  ‘নায়কোচিত’ দর্শন তাকে পৌঁছে দিয়েছিল জনপ্রিয়তার শীর্ষে। আজকাল দর্শকরা প্রিয় নায়ক-নায়িকার নাম উচ্চারণে লজ্জা পায়। কিন্তু তখনকার দর্শক—বিশেষ করে শিক্ষিত তরুণ-তরুণীরা—গর্বের সাথেই বলত, "আমার প্রিয় নায়ক ওমর সানি।" এক সময় বাংলাদেশি রোমান্টিক দর্শকরা দু'টি শিবিরে ভাগ হয়ে গিয়েছিল:...

সুখ সুদূরে – (পর্ব ৮) বাংলা উপন্যাস। চাকরি হারানো এক বাবার লড়াই ও ছেলের ভালোবাসা |

ছবি
  ✅ SEO Meta Description: চাকরি হারানো, সন্তানের জ্বর, অফিস রাজনীতি এবং একজন বাবার আত্মত্যাগ—সব মিলিয়ে হৃদয় ছুঁয়ে যাওয়া এক গল্প। পড়ুন "সুখ সুদূরে" ধারাবাহিকের ৮ম পর্ব। ✅ SEO Keywords: সুখ সুদূরে ৮ম পর্ব, বাংলা গল্প, আরিফ ও মুহিত, বাবা ছেলের সম্পর্ক, চাকরি হারানোর গল্প, অফিস রাজনীতি, বাংলা ধারাবাহিক উপন্যাস, আবেগময় গল্প ✒️ সুখ সুদূরে – পর্ব ৮ জানি না। ঠিকাছে , তুমি যাও। আমি আসছি। শেষ চুমুক চা ছিল ঠান্ডা শরবতের মত। অনেকটা সিরার টেস্ট। মুখ মিষ্টি লাগছে। চা খেয়ে সঙ্গে সঙ্গে পানি খেতে নেই। আরিফের পানি খেতে ইচ্ছে করছে। বস শ্রেণির লোকেরা এমনি এমনি অধঃস্তনদের রুমে ডাকে না। তারা বেশির ভাগ সময় দুই কারণে রুমে ডেকে নেয় — এক , কোনো নতুন কাজের কথা বলতে , দুই , বকাঝকা করতে। হয়তো এখন যাওয়ার পর মুখ কালো করে বলবে , — “ আপনি সময় মত অফিসে আসছেন না , এভাবে অফিস চলবে ? আপনার চাকরি আছে কী করে ?” এইসব শুনে মুখ ভার করে বেরিয়ে আসতে হবে। আরিফ গ্লাসের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে হিমেল হাওয়ার ধাক্কা ...