সুখ সুদূরে ( তৃতীয় পর্ব) বাংলা উপন্যাস। আশিষ কৃষ্ণমুখ
(Meta Description): সুখ সুদূরে তৃতীয় পর্বে শাওনের উদ্ভট আচরণ কন্ডাক্টর, জামাল মিয়া ও শর্মিকে করেছে দ্বিধান্বিত। তবুও গল্পের বাঁকে বাঁকে প্রকাশ পেয়েছে শাওনের উদার মানবিকতা। nbsp; 🔖 কিওয়ার্ড (Keywords): বাংলা উপন্যাস, সুখ সুদূরে, পারিবারিক গল্পে এগিয়ে চলছে। 🌼 সুখ সুদূরে – ৩য় পর্ব শর্মির সাথে দেখা করতে গেল তিনদিন পর। কফিশপে। কফিশপে ঠিক নয়, চাইনিজ রেস্টুরেন্টে। এই তিনদিন সে পকেটবিহীন পাঞ্জাবি পরে টাকা-পয়সা ছাড়া সারা শহর ঘুরে বেরিয়েছে। অর্থ, সম্পদ, সংসার—এই সবকিছুরই তো এক একটি বন্ধনের হেতু। যারা বিষয়-সম্পদকে তুচ্ছ জ্ঞান করতে সক্ষম হয়েছে, তারাই আত্মশুদ্ধির মাধ্যমে মহাপুরুষে পরিণত হতে পেরেছে। শাওনও অর্থ ছাড়া জীবনকে উপলব্ধি করতে শূণ্য পকেটে গাড়িতে চড়ে বসেছিল। গাড়িটি সৈনিক ক্লাবের কাছে পৌঁছালে ছিপছিপে একটি ছেলে এগিয়ে এলো, কন্ডাক্টর। হাতের মুষ্ঠিভর্তি খুচরো টাকা। মুখের অবস্থা ভালো না—বোধহয় নেশা-টেশা করে। গাল ভর্তি বড় বড় গর্ত, চোয়াল দেবে গেছে, কুচকুচে কালো ঠোঁট। শাওনের কাছে এসে বলল, "স্যার ভাড়া দেন।" "ভাড়া নাই।" কন্ড...