পোস্টগুলি

নভেম্বর, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

নিষিদ্ধ স্বপ্ন। (১৫ তম পর্ব) বাংলা উপন্যাস। আশিষ কৃষ্ণমুখ।

ছবি
  নিষিদ্ধ স্বপ্ন। ১৫ তম পর্ব সৈকত বাসায় ফিরে নিজের রুমে ঢুকল। আলমারিতে যত্ন করে  রাখা পুরনো চামড়ার ব্যাগটা খুলল। ভেতরে টাকার গুচ্ছ সাজানো — এখন পুরো চল্লিশ লক্ষ টাকা আবার পূর্ণ হয়েছে। এই ব্যাগটাই একসময় তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। সেই টাকা ভেঙে আইটি ফার্ম খুলেছিল সৈকত। আজ পরিশ্রমে, ঘামে, জেদের আগুনে সে ফের সেই ব্যাগটা ভরে তুলেছে। সৈকতের মুখে হালকা হাসি।" এখন সময় এসেছে সেই মানুষটাকে খুঁজে বের করার,” নিজের মনে বলে উঠল সে। এগুলো যার টাকা ছিল, যার দানেই আজ সে মানুষ — তাকে ফিরিয়ে দিতে চায় সৈকত। ডাইনিং টেবিলে এসে বসেছে সৈকত। মা নিলুফা ইয়াসমিন খাবার বেড়ে দিচ্ছেন। বললেন, — বলেছিলি না, নতুন বাসায় উঠে বিয়ে করবি? নতুন বাসায় তো উঠলি সেই কবে, এখন মেয়ের খোঁজ করব? সৈকত হেসে বলল, — এটা তো ভাড়া বাসা মা, নিজের একটা বাসা হলে তারপর না হয় ভাবা যাবে। মা মুচকি হেসে মাথা নাড়লেন, — নিজের বাসা চারটা খানি কথা না রে, তাতে তো আর তোর বিয়ে হবে না! সৈকত মৃদু হেসে বলল, — হবে মা, হবে। তুমি শুধু দোয়া করো। তোমার ছেলের গাড়িও হবে, ফ্ল্যাটও হবে। মা স্নেহভরে তাকালেন, — তুই যা শুরু করেছিস, তাতে আ...