নিষিদ্ধ স্বপ্ন। (১৫ তম পর্ব) বাংলা উপন্যাস। আশিষ কৃষ্ণমুখ।

 



নিষিদ্ধ স্বপ্ন। ১৫ তম পর্ব

সৈকত বাসায় ফিরে নিজের রুমে ঢুকল। আলমারিতে যত্ন করে  রাখা পুরনো চামড়ার ব্যাগটা খুলল।
ভেতরে টাকার গুচ্ছ সাজানো — এখন পুরো চল্লিশ লক্ষ টাকা আবার পূর্ণ হয়েছে।

এই ব্যাগটাই একসময় তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। সেই টাকা ভেঙে আইটি ফার্ম খুলেছিল সৈকত।
আজ পরিশ্রমে, ঘামে, জেদের আগুনে সে ফের সেই ব্যাগটা ভরে তুলেছে।

সৈকতের মুখে হালকা হাসি।" এখন সময় এসেছে সেই মানুষটাকে খুঁজে বের করার,” নিজের মনে বলে উঠল সে।
এগুলো যার টাকা ছিল, যার দানেই আজ সে মানুষ — তাকে ফিরিয়ে দিতে চায় সৈকত।

ডাইনিং টেবিলে এসে বসেছে সৈকত।
মা নিলুফা ইয়াসমিন খাবার বেড়ে দিচ্ছেন।
বললেন,
— বলেছিলি না, নতুন বাসায় উঠে বিয়ে করবি?
নতুন বাসায় তো উঠলি সেই কবে, এখন মেয়ের খোঁজ করব?

সৈকত হেসে বলল,
— এটা তো ভাড়া বাসা মা, নিজের একটা বাসা হলে তারপর না হয় ভাবা যাবে।

মা মুচকি হেসে মাথা নাড়লেন,
— নিজের বাসা চারটা খানি কথা না রে, তাতে তো আর তোর বিয়ে হবে না!

সৈকত মৃদু হেসে বলল,
— হবে মা, হবে। তুমি শুধু দোয়া করো। তোমার ছেলের গাড়িও হবে, ফ্ল্যাটও হবে।

মা স্নেহভরে তাকালেন,
— তুই যা শুরু করেছিস, তাতে আমার আবার ভয় হয়।  অসুস্থ হয়ে না পড়িস। এতো রাত পর্যন্ত কি কাজ করিস?

সৈকত হাসল,
— মা, আমার ক্লায়েন্টরা বিদেশি। ওদের যখন দিন, আমাদের রাত। এই জন্যই এমন হয়।

মা মাথা নাড়লেন।
চুপ করে তাকিয়ে রইলেন ছেলের মুখের দিকে —
চোখে যেন একসাথে গর্ব, ভয় আর ভালোবাসা।

সৈকতের মনে তখন একটাই ভাবনা—
আগামীকাল থেকেই খোঁজ শুরু করবে সেই মানুষটার, যার টাকা দিয়ে শুরু হয়েছিল ভাগ্য বদলের সিঁড়ি গড়া”।
বহুতল ভবনের ছয়তলা থেকে রাতের শান্ত ঢাকাকে বড় মায়াময় মনে হয়। সৈকত বারান্দা থেকে যতদূর চোখ পড়ে  দেখার চেষ্টা করছে। অগ্রগণিত বাতি জ্বলছে নিঃশব্দে। দিনের ঢাকা আর রাতের ঢাকার বিস্তর ফারাক। সৈকত ভাবছে ইট কংক্রিটের অরন্যের কোথাও না কোথাও সেই দূর্ভাগা লোকটি আছে।  কি মজার বিষয়, একজন যখন দূর্ভাগা অন্যদিকে আরেকজন ভাগ্যবান।
কাল থেকে ঐ দূর্ভাগা লোকটিকে খুঁজে বের করাই হবে আমার কাজ।


--Meta Description (বিবরণ):


নিষিদ্ধ স্বপ্ন ধারাবাহিক গল্পের ১৫ তম পর্বে সৈকতের জীবনের নতুন অধ্যায় শুরু হয়।

যে টাকার ব্যাগ একসময় তার ভাগ্য বদলে দিয়েছিল, সেই ব্যাগ এখন আবার পূর্ণ।

এখন তার লক্ষ্য সেই অজানা মানুষটিকে খুঁজে বের করা, যার টাকায় শুরু হয়েছিল তার সফলতার গল্প।

পড়ুন অনুপমা, রুবি আর সৈকতের ভাগ্যঘন এই পর্বটি— ভালোবাসা, ত্যাগ ও কৃতজ্ঞতার মিশেল এক মানবিক কাহিনি।


💚 Focus Keywords (মূল শব্দ):


নিষিদ্ধ স্বপ্ন ১৫ তম পর্ব, সৈকতের গল্প, বাংলা ধারাবাহিক গল্প, আবেগঘন গল্প, মানবিক গল্প, অনুপ্রেরণামূলক গল্প, প্রেম ও ত্যাগের গল্প, বাংলা সিরিজ গল্প


মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সুখ সুদূরে (প্রথম পর্ব) | বাংলা উপন্যাস | আশিষ কৃষ্ণমুখ

সুখ সুদূরে ( ২য় পর্ব) বাংলা উপন্যাস। আশিষ কৃষ্ণমুখ

সুখ সুদূরে (৪র্থ পর্ব) বাংলা উপন্যাস। আশিষ কৃষ্ণমুখ