পোস্টগুলি

সামস সুমনের জীবনের গল্প: সুখের খোঁজে নিঃসঙ্গতার বেদনাময় বাস্তবতা

  হায় রে জীবন! এ জীবন যেন কেবল সুখের লাগি— তবু কেন মেলে না পরিপূর্ণ সুখ? ৯০-এর দশকের একজন স্বনামধন্য অভিনেতা সামস সুমন। রাজশাহীর মাটি থেকেই তাঁর যাত্রা শুরু। সেখানে ধীরে ধীরে নিজের একটি অবস্থান তৈরি করেছিলেন। কিন্তু মানুষের চাওয়া তো কখনো স্থির থাকে না—আরও ভালো থাকার আশায় তিনি পাড়ি জমান রাজধানীর বুকে। ঢাকাতেও যখন তিনি নিজের জায়গা শক্ত করে নিলেন, তখন মনে হলো—এই দেশ হয়তো সম্পূর্ণ সুখের জন্য যথেষ্ট নয়। প্রিয়জনদের আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় জীবনের আশায়, তিনি এক কঠিন সিদ্ধান্ত নিলেন। নিজের নিঃসঙ্গতাকে সঙ্গী করে স্ত্রী-সন্তানদের পাঠিয়ে দিলেন সুদূর আমেরিকায়। এরপর শুরু হলো এক অদৃশ্য দূরত্বের গল্প— একই জীবনের ভেতরে থেকেও, যেন আলাদা দুই পৃথিবী। এই দূরত্বটা কেমন? ঠিক যেন বাড়ির আঙিনায় প্রিয়জনের কবর— জানা যায়, তারা খুব কাছেই আছে, কিন্তু ছোঁয়া যায় না, দেখা যায় না। আমাদের দেশে এমন অনেক স্বনামধন্য মানুষ আছেন, যারা জীবনের শেষ প্রান্তে এসে এই “কবরসম দূরত্বে” বসবাস করেছেন। নিঃসঙ্গতার ভার বয়ে, একা একাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সামস সুমনের আগেও আমরা দেখেছি—অভিনেতা আনোয়ার হোসেন, প্রবীর মিত্র; সংগীতশিল...

নিষিদ্ধ স্বপ্ন। (১৫ তম পর্ব) বাংলা উপন্যাস। আশিষ কৃষ্ণমুখ।

ছবি
  নিষিদ্ধ স্বপ্ন। ১৫ তম পর্ব সৈকত বাসায় ফিরে নিজের রুমে ঢুকল। আলমারিতে যত্ন করে  রাখা পুরনো চামড়ার ব্যাগটা খুলল। ভেতরে টাকার গুচ্ছ সাজানো — এখন পুরো চল্লিশ লক্ষ টাকা আবার পূর্ণ হয়েছে। এই ব্যাগটাই একসময় তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। সেই টাকা ভেঙে আইটি ফার্ম খুলেছিল সৈকত। আজ পরিশ্রমে, ঘামে, জেদের আগুনে সে ফের সেই ব্যাগটা ভরে তুলেছে। সৈকতের মুখে হালকা হাসি।" এখন সময় এসেছে সেই মানুষটাকে খুঁজে বের করার,” নিজের মনে বলে উঠল সে। এগুলো যার টাকা ছিল, যার দানেই আজ সে মানুষ — তাকে ফিরিয়ে দিতে চায় সৈকত। ডাইনিং টেবিলে এসে বসেছে সৈকত। মা নিলুফা ইয়াসমিন খাবার বেড়ে দিচ্ছেন। বললেন, — বলেছিলি না, নতুন বাসায় উঠে বিয়ে করবি? নতুন বাসায় তো উঠলি সেই কবে, এখন মেয়ের খোঁজ করব? সৈকত হেসে বলল, — এটা তো ভাড়া বাসা মা, নিজের একটা বাসা হলে তারপর না হয় ভাবা যাবে। মা মুচকি হেসে মাথা নাড়লেন, — নিজের বাসা চারটা খানি কথা না রে, তাতে তো আর তোর বিয়ে হবে না! সৈকত মৃদু হেসে বলল, — হবে মা, হবে। তুমি শুধু দোয়া করো। তোমার ছেলের গাড়িও হবে, ফ্ল্যাটও হবে। মা স্নেহভরে তাকালেন, — তুই যা শুরু করেছিস, তাতে আ...

নিষিদ্ধ স্বপ্ন। (১৪তম পর্ব) বাংলা উপন্যাস। আশিষ কৃষ্ণমুখ। যার কেহ নেই তার জন্য আল্লাহ আছে।

ছবি
 ১৪তম পর্ব — যার কেহ নেই, তার আল্লাহ আছেন একজন মা, এক অসহায় মুহূর্ত, আর এক অচেনা মানুষের সহানুভূতি—এই পর্বে অনুপমার জীবনে ঘটে যায় এক অলৌকিক ঘটনা। পড়ে দেখো, কেমন করে বিশ্বাস জিতে নেয় হতাশাকে। নিষিদ্ধ স্বপ্ন।   চতুর্দশ অধ্যায় পরদিন সকালটা যেন একটু হালকা। হাসপাতালের কেবিনে অনুপমার ছেলেকে তুলে দেওয়া হয়েছে। ডাক্তার এসে বললেন — “এখন আর কোনো আশঙ্কা নেই, কালই বাড়ি নিতে পারবেন।” এই কথাটুকুই অনুপমার চোখে এক চিলতে আলো জ্বেলে দিল। কিন্তু পরক্ষণেই আকাশ ভেঙে পড়ার মতো খবর — হাসপাতালের বিল এসেছে দেড় লাখ টাকা! সংবাদটা শুনে অনুপমার মুখের রঙ মুহূর্তে উড়ে গেল। গলা শুকিয়ে উঠল। রুবি আপা অপরাধী চোখে তাকিয়ে বললেন — “আমি তো অবস্থা দেখে এখানে নিয়ে এসেছিলাম। জানলে সরকারি হাসপাতালে চেষ্টা করতাম। এতটা বিল আসবে ভাবিনি।” অনুপমা বিধ্বস্ত কণ্ঠে বলল, “এখন কি হবে আপা? কালকের জন্য বাসায় চালও নেই। আমি এতো টাকা দেব কোথা থেকে?” রুবি শান্ত স্বরে বললেন, “চিন্তা করো না,  আল্লাহ আছেন,  আমি তোমাকে হাজার দশেক টাকা দিতে পারি। তবে তোমার আত্মীয়রা? কারো কাছ থেকে কিছু পাওয়া যাবে?” অনুপমা একে একে সবা...

নিষিদ্ধ স্বপ্ন (১৩তম পর্ব) উপন্যাস। আশিষ কৃষ্ণমুখ। এক মায়ের সংগ্রামের গল্প।

ছবি
  📝 Meta Description: হাসপাতালের নিস্তব্ধ কেবিনে অনুপমা শুয়ে আছে শিশুকে পাশে নিয়ে। রুবি আপার সান্ত্বনা, ডাক্তারের কোমল বাক্য আর মায়ের নিঃশব্দ ভালোবাসা মিলে গড়ে উঠেছে জীবনের এক আবেগঘন মুহূর্ত। পড়ুন “ নিষিদ্ধ স্বপ্ন ”র ১৩তম পর্ব — যেখানে মাতৃত্ব ও জীবনের সংগ্রাম একসূত্রে বাঁধা। 🔑 Keywords (SEO Tags) অনুপমা, নিষিদ্ধ স্বপ্ন , বাংলা উপন্যাস, মাতৃত্ব, হাসপাতাল, রুবি আপা, আবেগঘন গল্প, মায়ের ভালোবাসা, জীবনের গল্প, বাংলা সাহিত্য, আবেগের গল্প, মা ও সন্তান, বাংলা ব্লগ নিষিদ্ধ স্বপ্ন : ত্রয়োদশ পর্ব আইসিইউ’র দরজার ওপাশে অনুপমা স্থির হয়ে বসে আছে। সারারাত সে চোখ বন্ধ করতে পারেনি। হাসপাতালের দেয়ালে ঝুলন্ত ঘড়ির কাঁটা ধীরে ধীরে এগিয়ে চলেছে, কিন্তু তার কাছে সময় যেন থমকে গেছে। ভেতর থেকে মাঝে মাঝে মেশিনের বীপ শব্দ ভেসে আসছে, প্রতিটি বীপ যেন তার বুকের একেকটা ধুকপুকানি। রুবি আপা পাশে বসে চুপচাপ প্রার্থনা করছেন। —“হে আল্লাহ , শিশুটিকে বাঁচাও।” অনুপমা এক মুহূর্তে তার দিকে তাকিয়ে বলল, — “আপা, যদি ওর কিছু হয়ে যায়, আমি বাঁচব না।” রুবি আপা হাত বাড়িয়ে তার কাঁধে রাখলেন, — “এভাবে বলো না অনুপমা, বিশ্বাস রা...

নিষিদ্ধ স্বপ্ন (১২তম পর্ব) উপন্যাস। আশিষ কৃষ্ণমুখ।দ্বাদশ পর্ব | অনুপমার মায়ের লড়াই – সন্তানের জীবনের আশায় এক নিঃস্বার্থ সংগ্রাম

ছবি
SEO কীওয়ার্ডস (Keywords): বাংলা গল্প, অনুপমার গল্প, মা ও সন্তানের গল্প, হৃদয়স্পর্শী উপন্যাস, বাংলা উপন্যাস, সুখ সুদূরে, দুঃখের গল্প, আবেগময় গল্প, মাতৃত্বের গল্প, হাসপাতাল গল্প, মায়ের ভালোবাসা, জীবনসংগ্রাম, আশার গল্প, প্রেম ও ত্যাগ। নিষিদ্ধ স্বপ্ন  ।  দ্বাদশ পর্ব ভোরের আলো ফুটতেই অনুপমার চোখে প্রথম পড়ল শিশুর মুখ। ঠোঁটের কোণে সেই ক্ষীণ হাসি যেন নতুন আশার বার্তা নিয়ে এসেছে। সে সাবধানে সন্তানের কপালে হাত রাখল—জ্বর কিছুটা কমেছে। মনে হলো বুকের ভেতরের জমে থাকা ভয়টা খানিকটা গলে গেল। রুবি আপা তখন পাশের বেডে বসে চুপচাপ তাকিয়ে আছেন। চোখে নিদ্রাহীন ক্লান্তি, তবুও মুখে একটুখানি তৃপ্তি। — “অনুপমা, আল্লাহ শুনেছেন তোমার কান্না,” তিনি আস্তে বললেন। অনুপমা মাথা নেড়ে উত্তর দিল, কিন্তু মুখে কোনো কথা এল না। ঠিক তখনই কাচের দরজাটা ঠেলে এক নার্স ঢুকল। হাতে ওষুধের ট্রে, গলায় তাড়াহুড়ার সুর— — “ডাক্তার বলেছে শিশুর রিপোর্টে কিছু অস্বাভাবিকতা আছে। একটু অপেক্ষা করুন, তিনি আসছেন।” মুহূর্তে অনুপমার বুকের ভেতর কেমন ঝাঁকুনি লাগল। আবার কি কিছু হলো? চোখের সামনে হাসপাতালের সাদা দেয়ালটা যেন ধূসর হয়ে এলো। রুবি আপা চ...

নিষিদ্ধ স্বপ্ন (১১তম পর্ব) উপন্যাস। আশিষ কৃষ্ণমুখ| অনুপমার সংগ্রাম ও সন্তানের লড়াইয়ের গল্প

ছবি
📌 Meta Description অটোরিকশার ঝাঁকুনিতে শিশুকে বাঁচানোর সংগ্রাম, হাসপাতালের লড়াই আর মায়ের অটুট বিশ্বাস— পড়ুন একাদশ পর্বের হৃদয়স্পর্শী কাহিনি। একাদশ পর্ব অটোরিকশার ঝাঁকুনিতে শিশুকে শক্ত করে বুকে জড়িয়ে বসেছিল অনুপমা। বাইরে বৃষ্টির ফোঁটা ছিটকে এসে ভিজিয়ে দিচ্ছিল তাদের, অথচ তার কানে শোনা যাচ্ছিল কেবল সন্তানের কর্কশ শ্বাস আর মাঝেমধ্যে কাশি। রুবি আপা বারবার হাত বাড়িয়ে শিশুর কপালে হাত রেখে দেখছিলেন, জ্বর যেন আরও বাড়ছে। হাসপাতালে পৌঁছেই ডাক্তার জরুরি বিভাগে নিয়ে গেলেন। নার্স তড়িঘড়ি করে ইনজেকশন, স্যালাইন সব ঠিক করতে লাগল। অনুপমা চোখের সামনে শুধু সুই আর ওষুধ দেখতে পাচ্ছিল, অথচ তার বুকের ভেতর কাঁপছিল এক অজানা ভয়—যদি সন্তানকে হারায়! রুবি আপা তার কাঁধে হাত রেখে শান্ত স্বরে বললেন, — “ভয় পেও না, অনুপমা। আল্লাহ বড় দয়ালু। এখন ডাক্তারদের হাতে ছেড়ে দাও।” ডাক্তার কিছুক্ষণ পর বেরিয়ে এসে বললেন, — “শিশুর নিউমোনিয়া হয়েছে। একটু দেরি হলে বিপদ হতে পারত। তবে চিন্তার কিছু নেই, আমরা যথাসাধ্য করছি।” এই আশ্বাস শুনে অনুপমার বুক থেকে চাপা দীর্ঘশ্বাস বেরোল। তবুও চোখে অশ্রু থামল না। রাত গভীর হলো। হাসপাতালে সাদা আলোয় চা...

নিষিদ্ধ স্বপ্ন ( ১০ ম পর্ব) উপন্যাস। আশিষ কৃষ্ণমুখ। অনুপমার সংগ্রাম: দারিদ্র্য, অসহায়তা আর মানবিকতার আলো – বাংলা গল্প

ছবি
মেটা ডিসক্রিপশন (Meta Description): একজন মায়ের অসহায়তা, সন্তানের জ্বরে রাতের অন্ধকার, আর পাশের বাসার রুবি আপার মানবিক সাহায্য—বাংলা ছোটগল্পে উঠে এসেছে জীবনের টানাপোড়েন ও আশা।   নিষিদ্ধ স্বপ্ন : দশম পর্ব অনুপমা বাচ্চার গায়ে রেখে চমকে উঠল। গা জ্বরে পুড়ে যাচ্ছে। এখন কি করবে?  িিনিজের কাছে সামান্য ওষুধ কেনার টাকা নেই, ডাক্তার দেখানো তো পরের  কথা।  অনুপমা নিজের মাকে ডাকল। মা এলে মায়ের দিকে তাকিয়ে সে অসহায় চোখে বলল, — “মা, এখন কী করব?” মা বললেন, "জ্বরই তো। তেমন কিছু না। মাথায় জল দিয়ে ধুয়ে দে। শরীরে মুছে দে। জ্বর নেমে যাবে। " অনুপমা তাই করল। তারপর জ্বর নামছে না। অনুপমা এবার ভেঙ্গে পড়ছে। "মা জ্বর তো কমছে না, যদি  কিছু হয়ে যায়?" বৃদ্ধা মা নিশ্চুপ হয়ে রইলেন। সংসারের টানাপোড়েনে ওষুধ কেনা বা ডাক্তার দেখানোর সামর্থ্য তাদের নেই। অনুপমার বুকের ভেতর হাহাকার উঠল। বাইরে অন্ধকার আকাশে বৃষ্টি নামছে টুপটাপ, আর ভেতরে শিশুর শ্বাসকষ্ট যেন ক্রমশ বেড়ে চলেছে। অনুপমা দৌড়ে পাশের আলমারিতে গিয়ে পুরোনো শাড়ির ভাঁজে কিছু টাকা খুঁজতে লাগল, কিন্তু  কিছুই পেল না।  বুক চেপে ধরে সে মনে মনে ...