নিষিদ্ধ স্বপ্ন (সপ্তম পর্ব) উপন্যাস। আশিষ কৃষ্ণমুখ। সৈকতের নতুন যাত্রা শুরু | জীবনের অনুপ্রেরণামূলক গল্প

✅ Meta Description (মেটা বর্ণনা):

সৈকতের ভাঙা ল্যাপটপ থেকে শুরু হয় নতুন জীবনের যাত্রা। আরিফের অনুপ্রেরণা, মায়ের ভালোবাসা আর নিজের দৃঢ় সংকল্প তাকে এগিয়ে নিয়ে যায়। পড়ুন অনুপ্রেরণামূলক সপ্তম পর্ব।


নিষিদ্ধ স্বপ্ন।  সপ্তম পর্ব

সকালের আলো ফুটতেই সৈকত নতুন উদ্যমে জেগে উঠল। সারারাত তার ভেতরে এক অদ্ভুত আলোড়ন কাজ করেছে। ছোট্ট খাতা থেকে শুরু করা যাত্রা যেন তাকে আবার বাঁচিয়ে তুলছে।

আরিফের দেওয়া হিসাবের খাতা খুলে রেখে সে ল্যাপটপ চালু করার চেষ্টা করল। বহু চেষ্টার পরও কাজ হলো না। ল্যাপটপ যে পুরোটাই অচল এ কথা সে বার বার ভুল করছে।
সৈকত কিছুক্ষণ ভেবে ঠিক করল—একটু মেরামত করাতে হবে। হয়তো নতুনের মতো শক্তিশালী হবে না, কিন্তু শুরু করার জন্য যথেষ্ট।

এক সার্ভিস সেন্টারে গিয়ে ল্যাপটপ জমা দিল। দোকানদার অনেক চেষ্টার পর বলল,—“পুরোনো মডেল, এটা আর উঠবে না। পুরোই ডেথ।

সৈকত দীর্ঘশ্বাস ফেলল, আরিফের নিজের ল্যাপটপটি চেয়ে নিল।  দুপুরের সৈকত তার কাজ শেষ করল। আরিফের চোখে স্বস্তির ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল।
—“বাহ! তুই তো দারুণ কাজ করেছিস। আমি ভেবেছিলাম কয়েকদিন লেগে যাবে।”
সৈকত মুচকি হেসে বলল,
—“এটা শুধু কাজ নয়, আমার নতুন জীবনের শুরু।”
আরিফ বলল, -"তুই এতো চমৎকার কাজ জানিস, আর চাকরির পেছনে ঘুরছিস? তুই একটি আইটি ফার্ম খোল।"

সৈকত পুলকিত হয়ে আরিফের দিকে তাকায়। বুকের ভেতর কেমন যেন দোলা দিল। তারপর বলল,
-" কাজ জানলেই হবে না। ফার্ম সম্পর্কে সঠিক ধারণাও থাকতে হবে।"
আরিফ বলল, "তুই কোনো একটি ট্রেনিং সেন্টার ভর্তি হ। সঠিক ট্রেনিং না থাকলে আসলে বেশি দূর এগোনো যায় না।"
- "তুই ঠিকই বলেছিস। তোর জানা- শোনা কোনো আইটি ফার্ম আছে?" সৈকত জিজ্ঞেস করল আরিফকে। 
"-এখন তো এইসব গলিতে গলিতে আছে "।
"গলিতে গলিতে থাকলেই তো হবে না! তুই একটা বেটার সন্ধান দে।"
-"ওকে, আগামীকালের মধ্যে পেয়ে যাবি।" আরিফ আত্মবিশ্বাসের সাথে বলল।
রাতে মা নিলুফা ইয়াসমিন রান্নাঘর থেকে ডেকে বললেন,
—“শোন সৈকত, আমি তোর চোখে নতুন আলোর ঝিলিক দেখছি। মনে হচ্ছে তোর জীবনে আসলেই কিছু বদলাতে চলেছে।  তুই ভেঙ্গে পড়িস না। আল্লাহ আছেন।”

সৈকত মায়ের হাত ধরে নরম গলায় বলল,
—“তুমি চিন্তা করো না মা, হয়তো ছোট পদক্ষেপ নিয়েছি। কিন্তু প্রতিটি পদক্ষেপই একদিন আমাকে বড় জায়গায় নিয়ে যাবে।”
সে রাতে ঘুমাতে যাওয়ার আগে সৈকতের মনে একটাই কথা ঘুরছিল—
“আমি থামব না। এবার যাত্রা শুরু হয়েছে।”


✅ Focus Keywords (প্রধান কীওয়ার্ড):

সৈকতের গল্প

অনুপ্রেরণামূলক গল্প

জীবনের পরিবর্তন

আইটি ফার্ম শুরু

বাংলা উপন্যাস সপ্তম পর্ব


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সুখ সুদূরে (প্রথম পর্ব) | বাংলা উপন্যাস | আশিষ কৃষ্ণমুখ

সুখ সুদূরে ( ২য় পর্ব) বাংলা উপন্যাস। আশিষ কৃষ্ণমুখ

সুখ সুদূরে (৪র্থ পর্ব) বাংলা উপন্যাস। আশিষ কৃষ্ণমুখ